জনদুর্ভোগ সৃষ্টিকারীদের সতর্ক করলেন ইউএনও এরশাদুল আহমেদ
বিশেষ প্রতিনিধি, কালের নিউজ- জনদুর্ভোগ সৃষ্টিকারীদের জন্য সতর্ককতামুলক পোস্ট দিলেন ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার এরশাদুল আহমেদ। বুধবার (২এপ্রিল) ইউএনও ঈম্বরগঞ্জ(uno Ishwargonj) নামে ফেইসবুকে জনসার্থে সর্তকতা মুলক পোস্টটি করেন তিনি।
হুবুহু পোস্টটি তুলে ধরা হলো—–
আসসালামুআলাইকুম ঈশ্বরগঞ্জবাসী…..
গত কয়েকদিন ধরে বেশকিছু বিষয়ে আপনাদের উদ্দেশ্যে কিছু লেখার তারনা অনুভব করছিলাম। কিন্তু শারিরীক অসুস্হতা ও ব্যস্ততার জন্যে হয়ে উঠেনি।
প্রথম ইস্যু……..
রমজান মাসে গত ২৪/০৩/২০২৫ তারিখ সকল অংশীজন ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দদের নিয়ে সকল রুটে যাত্রী হয়রানি রোধে ঈদ উপলক্ষে ভাড়া নির্ধারন করে দেয়া হয়েছিল। অনেকেই মানতে চাচ্ছেন না। দয়া করে আগামীকাল থেকে (ঈদের ছুটির ৬ দিন শেষ হওয়ায়) কোন পরিবহনই অতিরিক্ত কোন প্রকার ভাড়া নিবেন না বা দিবেন না। এর ব্যত্যয় হলে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
দ্বিতীয় ইস্যু………
যাত্রীদের উদ্দেশ্যে বলছি,আপনারা অতিরিক্ত ভাড়া দিবেন না। কেউ যেতে না চাইলে তার গাড়ির ছবি ও ড্রাইভারের ছবি উঠিয়ে কোন রুটের গাড়ি,তার সংক্ষিপ্ত তথ্য আমাকে Whatsapp এ দিবেন। আমরা পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্হা গ্রহন করব,ইনশাআল্লাহ।
তৃতীয় ইস্যু………
আজকে সন্ধ্যার পর এবং দিনের অন্য সময়ে যত্রতত্র সিএনজি,পাওয়ার গাড়ি,অটোরিকশা,রিকশা দাড়িয়ে থাকতে দেখেছি। আমি নিজেই সচিব স্যারকে নিয়ে যানজটে পড়েছিলাম। আগামীকাল থেকে এসব গাড়ি ডাম্পিং হবে এবং কঠোর আইনানুগ ব্যবস্হা গ্রহন করা হবে। শ্রমিক সংগঠন থেকে কোন সহযোগিতা তাৎক্ষণিকভাবে না পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্হা গ্রহন করা হবে,ইনশাআল্লাহ।
চতুর্থ ইস্যু………
জনদুর্ভোগ লাঘবে সাময়িকভাবে আইন অমান্যকারীর একটু কষ্ট/শাস্তি হলেও অনেকেই ড্রাইভারসহ তাদের যানবাহন ছাড়ানোর জন্যে তদবির করেন। দয়া করে এসব কাজ করবেন না।
পঞ্চম ইস্যু……..
আমার কাছে প্রতিনিয়ত তরমুজ ব্যবসায়ী ও মিষ্টির দোকানদার, গরুর গোস্ত বিক্রেতা সহ অন্যান্য সুনির্দিষ্ট কিছু পন্যের বিক্রির বিষয়ে গুরুতর অভিযোগ আসতেছে। দয়া করে কেউ অন্যায্য মূল্য রাখবেন না। ব্যবসায় লাভ না হলে বা পুঁজি না উঠলে দয়া করে সে পন্য বিক্রয় করা থেকে বিরত থাকুন। অন্যথায় কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
ছষ্ঠ ইস্যু……
ব্যবসায়ীগণ পন্যের মূল্য তালিকা প্রদর্শন,ক্রয়ের কাঁচা রশিদ সাথে রাখবেন। মিষ্টি মজুদ রেখে কৃত্তিম সংকট দেখিয়ে বেশি মূল্যে বিক্রি করবেন না। এর ব্যত্যয় হলে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
…….জনদুর্ভোগ লাঘবে উপজেলা প্রশাসন,ঈশ্বরগঞ্জ বদ্ধপরিকর। কেউ জনদুর্ভোগ সৃষ্টি করবেন না বা যাত্রীদের হয়রানি করবেন না। মনে রাখবেন আপনি হয়রানি করবেন বা সিন্ডিকেট করবেন তার জন্যে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
…….মহান আল্লাহু সুবহানাহু ওয়াতাআ’লা আমাদের সহায় হোন,আমিন।













































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































